
আল্লাহ সুবহানুতা’য়ালার অশেষ দয়া আমাদেরকে সার্বিকভাবে আচ্ছন্ন করে রেখেছে। আলহামদুলিল্লাহ, হে পাঠক, এক দন্ড স্থির হউন এবং অনুধাবন করুণ, মানুষের জীবনপ্রাপ্তি থেকে জীবন অবসান পর্যন্ত আল্লাহ্ তা’আলার দয়া কি ভাবে আমাদেরকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কি কোন হিসেব বা কৃতজ্ঞটা/ঋণ আমরা পরিশোধ করতে পেরেছি, অথচ আমরা সবাই তাঁর দয়ার কাঙাল। তাইতো কুরআনুল কারীমে সুরা কাসাস এর ২৪ নম্বর আয়াতে মুসা (আঃ) বলেন,………হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার কাঙাল।’ তাঁর করুণারই একটি বাস্তব ফসল বনশ্রীতে অবস্থিত মাসজিদ বিলাল (রাঃ)। বনশ্রীবাসী অনেক দিন থেকে আল্লাহ্ তা’য়ালার প্রতি শেরেক ও বিদয়াত মুক্ত থেকে তাঁর ইবাদত করার জন্য পেরেশান হয়ে আসছিল। আল্লাহ্ তা’আলা আজ আমাদেরকে তা বাস্তবে উপভোগ করার সুযোগ এনে দিয়েছে।
এক সম্ভ্রান্ত দ্বীনি বোনকে আল্লাহ্ তা’আলা এক রাত্রে স্বপ্নে দেখিয়েছেন, তিনি তার পছন্দের কিছু আল্লাহ্ তা’আলার খুশির জন্য যেন দান করে দেন, তখন তার ভাবনায় উক্ত মাসজিদের স্থানের কথাই মনে হয়েছে, যা তারা নিজেদের বসবাসের জন্য পরিকল্পনা করে আসছিলেন। তৎক্ষণাৎ আর দেরী না করে তারা উভয়েই আজকে প্রতিষ্ঠিত মাসজিদ বিলাল (রাঃ) স্থান এহসান ফাউন্ডেশান {রেজিস্ট্রেশন নং এস-৩০৪৭(১২)/২০০৩} নামে ট্রাস্টি বোর্ডের কাছে দান করেন এই শর্তে যে এখানে একটি সহীহ আকীদা ভিত্তিক মাসজিদ প্রতিষ্ঠা সহ অন্যান্য ন্যায়ানুগ সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। ২৩শে ডিসেম্বর ২০০৩ সনে উক্ত সম্পত্তি দান হিসাবে সম্পাদিত হয়।
অনেক চড়াই উৎরাই পার হয়ে ২০২০ সনের ১০ই এপ্রিল তারিখে জুমুয়ার সালাতের মাধ্যমে মাসজিদে ধর্মীয় কার্যক্রম শুরু হয়েছে যদিও মাসজিদের পুরো নির্মাণ কাজ শেষ হয় নাই। লিফ্ট সংযোগ এবং সব রকমের সুযোগ সুবিধা সহ মাসজিদটি আট তলা বিশিষ্ট। প্রতি তলার আয়তন ১৯৯০ এস.এফ.টি যা আনুমানিক ১৫০ জনকে একসঙ্গে সালাত আদায় করা সুবিধা দিয়েছে। উল্লেখযোগ্য যে এই মাসজিদে মহিলারাও সালাত আদায় করার সবরকম সুযোগ আছে।
আমাদের বর্তমান অনুষ্ঠানাদি
সাম্প্রতিক উম্মাহ সংবাদ
জুমু’আর খà
খুৎবার বিষয়ঃ- ইসলামিক দৃষ্টিকোণে রোগ এবং তার প্রতিকার। ২০/০৮/২০২১ খুৎবা দিয়েছেন, মুহাদ্দিস আব্দুল গাফ্ফার মাক্বী। স্থানঃ- মাসজিদ বিলাল (রাঃ) বনশ্রী, রামপুরা, ঢাকা - ১২১৯. [embed]https:/
Read Postজুম’আর খুà
খুৎবার বিষয়ঃ - মহররম ও আশুরার তাৎপর্য. খুৎবা দিয়েছেন, স্বনামধন্য শাইখ খতীবঃ- শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া. স্থান মাসজিদ বিলাল (রাঃ) বনশ্রী, রামপুরা, ঢাকা - ১২১৯. [embed]ht
Read Postজুমু’আর খà
খুৎবার বিষয়ঃ-পিতা মাতার প্রতি সন্তানের করণীয়। ০৬/০৮/২০২১ খুৎবা দিয়েছেন, কে.এম.আব্দুল্লাহ আল জায়েদ মাদানী। মাসজিদ বিলাল (রাঃ) এর খতিব। স্থানঃ মাসজিদ বিলাল (রাঃ) বনশ্রী, রামপুরা, ঢাকা - ১২১
Read Postএখন পর্যন্ত যে পরিমাণ অনুদান আপনারা দিয়েছেন!!!
মাসজিদ পরিচালনা কমিটির সদস্যগণ
ডা. সাইফুর রহমান
Committee Memberমোঃ মুক্তার হোসেন মৃধা
Committee Memberকামাল আহমেদ
Committee Member of Donorগিয়াস উদ্দিন খান
Committee Member of Donorআজকের সালাতের সময়
| Dhaka, Bangladesh Sunday, 27th September, 2026 | |
| Salat | Time |
| Fajr | 4:33 AM |
| Sunrise | 5:48 AM |
| Zuhr | 11:50 AM |
| Asr | 3:15 PM |
| Magrib | 5:51 PM |
| Isha | 7:06 PM |










